1 Answers

ছকে '?' চিহ্নিত বিষয়টি অর্থাৎ সরকারের সাথে রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ- এ কথার সাথে আমি একমত।
রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। রাষ্ট্র ও সরকারের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারকে একই অর্থে ব্যবহার করা হতো। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। আর সরকার সেই ধারণার বাস্তব সংগঠন। সরকার রাষ্ট্রের মুখপাত্র ও মস্তিষ্কের মতো কাজ করে।
রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। এগুলোর একটিকে বাদ দিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে না। আর সরকার রাষ্ট্রের চারটি উপাদানের একটি। এদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। অধ্যাপক গার্নার বলেন, 'রাষ্ট্রকে যদি জীবদেহ মনে করা হয় তাহলে সরকার হলো এর মস্তিষ্ক'। রাষ্ট্রের অস্তিত্ব প্রকাশের একটি মাধ্যম হলো সরকার। জনগণের কল্যাণ ও চাহিদার সমন্বয়ে সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হয়।
পরিশেষে বলা যায়, সরকার ও রাষ্ট্রের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এগুলো একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

5 views

Related Questions