1 Answers

পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের মাধ্যমে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি ও অবদান জানার পাশাপাশি আরও অনেক বিষয়ে জ্ঞান লাভ করা যায় বলে তিতলীর মন্তব্যের সাথে আমি একমত নই।
পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে তিতলীর মতামত হলো স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি ও অবদান জানার জন্য পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ করা প্রয়োজন। তবে এসব বিষয়ের পাশাপাশি পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের মাধ্যমে আরও অনেক বিষয়ে জ্ঞান লাভ করা যায়।
পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের মাধ্যমে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানা যায়। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদির উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলি নিয়ে আলোচনা করে। সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। এছাড়া পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন- অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ এসবের ওপর ভিত্তি করে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিকনির্দেশনা প্রদান করে।

পরিশেষে বলা যায়, পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের মাধ্যমে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি ও অবদান সম্পর্কে জানার পাশাপাশি উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আর এ কারণেই তিতলীর মন্তব্যের সাথে আমি একমত নই।

5 views

Related Questions