1 Answers
হ্যাঁ, সমাজ পরিবর্তনের সাথে সাথে উক্ত সংগঠন অর্থাৎ পরিবারের ভূমিকাও পরিবর্তিত হতে দেখা যায়। আমি এ মন্তব্যের সাথে একমত পোষণ করি।
সমাজ, সময় ও পরিবেশ ভেদে পরিবারের কার্যাবলি, পরিবারে সদস্যদের প্রত্যাশা ও তার প্রতিফলন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের গ্রামীণ সমাজ ও শহরে সমাজে পরিবারের ধরন ও ভূমিকার পার্থক্য রয়েছে। এক সময় গ্রামীণ সমাজে যৌথ পরিবারের আধিক্য থাকলেও বর্তমানে নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবসহ বিভিন্ন কারণে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের আধিক্য বেশি। পরিবারের কর্মক্ষম ব্যক্তির শহরে চলে যাওয়া বা পৃথক পরিবার গঠনের কারণে বিভিন্নভাবে আর্থিক নিরাপত্তাহীনতার সৃষ্টি হচ্ছে। একসময় শিশুরা পারিবারিক পেশায় নিযুক্ত হলেও বর্তমানে পিতা- মাতাদের সচেতনতার কারণে পরিবারের এ ভূমিকায় পরিবর্তন এসেছে। আধুনিক যুগে পিতা-মাতা উভয়ে চাকরিজীবী হওয়ায় প্রাথমিক শিক্ষা, মূল্যবোধ, বিনোদনসহ পরিবারের কিছু প্রাচীন ও মৌলিক ভূমিকা বর্তমানে শিশুর পরিচারিকা বা কিন্ডার গার্ডেন বা ডে- কেয়ার সেন্টারের ওপর স্থানান্তরিত হয়েছে। চিকিৎসা ও অন্যান্য সেবার ক্ষেত্রে পরিবার প্রাচীন আশ্রয়স্থল হলেও বর্তমানে এর দায় নিয়েছে ক্লিনিক, নার্সিং হোম, হাসপাতাল প্রভৃতি। বিবাহের ক্ষেত্রে এক সময় পরিবারের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে তা অনেকাংশেই শিথিল।
তাই বলা যায়, উক্ত কারণেই আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে একমত পোষণ করি।