1 Answers
শ্রদ্ধেয় করুণাশ্রী ভিক্ষু অনুপাদিসেস নির্বাণে উপনীত হয়েছেন তাতে- আমি একমত।
নির্বাণদর্শী মুক্ত পুরুষ পঞ্চস্কন্ধের বিনাশ করে যখন পরিনির্বাণ প্রাপ্ত হন তখন তাকে অনুপাদিসেস নির্বাণ বলে। অর্থাৎ শারীরিক ধাতু বা পঞ্চস্কন্ধসমূহ ত্যাগ করে জন্ম-মৃত্যুর নিরোধ অবস্থাই অনুপাদিসেস নির্বাণ। উদাহরণ স্বরূপ বলা যায়- বুদ্ধ কুশীনগরের যমক শাল বৃক্ষের নিচে অনুপাদিসেস নির্বাণ লাভ করেন।
শ্রদ্ধেয় করুণাশ্রী ভিক্ষু ধ্যান-সমাধি করে জন্ম-মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হন। অর্থাৎ তিনি সোপাদিসেস নির্বাণ লাভ করেন। এরপর পঞ্চস্কন্ধ বিনাশ করে নির্বাণ সুখ উপলব্ধি করেন। যার অর্থ হলো শ্রদ্ধেয় করুণাশ্রী ভিক্ষুর অনন্ত সংসারপ্রবাহের এখানেই অবসান হয়েছে। তিনি সব রকম জরা, ব্যাধি, আনন্দ-বেদনা রহিত হয়ে সম্পূর্ণরূপে জন্ম-মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে অনুপাদিসেস নির্বাণ লাভ করেছেন। যার কারণে তিনি আর জন্মগ্রহণ করবেন না। এতে তার সুখ-দুঃখের উপশম হয়েছে। সুখ-দুঃখের উপশমই পরম সুখ। এ প্রকার নির্বাণের কোনো পরিণাম নেই। এ প্রকার নির্বাণের অবস্থা বর্ণনাতীত। এজন্য বুদ্ধ বলেছেন, নির্বাণ পরম সুখ। কোনো প্রকারে লভ্য নহে। কোনো শাশ্বত পদার্থের উচ্ছেদও নহে। তাই শীলবান ও প্রজ্ঞাবান ভিক্ষুর নির্বাণ লাভ করেন।