1 Answers
হ্যাঁ, ঘটনা-২ এ বর্ণিত আর্থিক প্রতিষ্ঠানটি তথা কেন্দ্রীয় ব্যাংক সরকারের লেনদেন ও ঋণ নিয়ন্ত্রণ করে- আমি এ বক্তব্যের সাথে একমত।
কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব- নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এ ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে এবং প্রয়োজনবোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ দান করে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের লেনদেনে সহায়তা করে। এছাড়াও ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ঋণ সৃষ্টির কারণে মোট অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের লেনদেন ও ঋণ নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে জয়নালের বাবা যে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত তা ব্যক্তি পর্যায়ে কোনো ঋণ প্রদান করে না এবং সরকারের যাবতীয় ঋণ পরিশোধ করে, যা মূলত কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে এ ব্যাংক বিনা খরচে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে থাকে।
তাই উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমি প্রশ্নোক্ত উক্তিটির সাথে একমত পোষণ করছি।