1 Answers

হ্যাঁ, আমি নিরবের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি।

উদ্দীপকে নিরবের বাবা বলেন, "বর্তমানে সড়ক দুর্ঘটনা আমাদের একটি প্রধান সামাজিক সমস্যা। নিরবের বাবার এ বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণই যথেষ্ট নয়, নিরাপদ চলাচলের জন্য আমাদেরও কিছু করণীয় রয়েছে।" কেননা, বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা একটি প্রধান সমস্যায় রূপ নিয়েছে। এ সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপের পাশাপাশি আমাদের নিরাপদে চলাচলের জন্য কিছু করণীয় রয়েছে। আর এ বিষয়টিই উদ্দীপকে নিরবের ববার বক্তব্যে স্পষ্টত ফুটে উঠতে দেখা যায়। আর এজন্য আমাদেরকে নিজ উদ্যোগে কতগুলো বিষয় লক্ষ রেখে কাজ করতে হবে। যেমন- ফুটপাত দিয়ে চলাচল করা, দৌড়ে রাস্তা পার না হওয়া, চলন্ত গাড়িতে উঠা-নামা না করা, চলন্ত অবস্থায় গাড়ি চালকের সঙ্গে কথা না বলা এবং ড্রেবাক্রসিং, ওভার ব্রিজ ও মাটির নিচের সংযোগ পথ দিয়ে রাস্তা পারাপার হওয়া। শিশু-কিশোরদের দুর্ঘটনা প্রতিরোধে তাদেরকে মহাসড়ক, সংযোগ সড়ক ও আধাপাকা সড়ক সম্পর্কে পরিচিত করানো। তাছাড়া চলাচলের জেব্রাক্রসিং, পারাপার সেতু, ট্রাফিক পুলিশ, ফুটপাত, ট্রাফিক বাতি ও চিহ্নাবলি, বিপদজনক স্থান প্রভৃতি সম্পর্কে পরিচিত করানো। পাশাপাশি আমাদের ছোট ভাই- বোনদেরকে নিরাপদ চলাচল বিষয়ে আমরা সচেতন করব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণদের নিরাপদ চলাচলে সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সড়ক দুর্ঘটনার শিকার এমন পরিবারের প্রতি আমাদের সহানভূতিশীল হওয়া উচিত এবং সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কর্তব্য। এসব কর্তব্য পালনের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনার মতো ভয়াবহ পরিণতি থেকে রেহাই পাওয়া যায়।

পরিশেষে বলা যায়, আমরা যদি উপরিউক্ত করণীয় কাজগুলো যথাযথভাবে সম্পাদন করি তাহলে আমরা এ সামাজিক সমস্যাটি অনেকাংশে কাটিয়ে উঠতে পারব।

4 views

Related Questions