1 Answers

শ্রদ্ধেয় জ্ঞানবংশ ভিক্ষু সোপাদিসেস নির্বাণে উপনীত হয়েছেন। 

পঞ্চস্কন্ধ বিদ্যমান অবস্থায় দুঃখসমূহের বিনাশ করে কোনো সাধক পুরুষ নির্বাণের জ্ঞান উপলব্ধি করলে তাকে বলে সোপাদিসেস নির্বাণ। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পাঁচটি উপাদানকে বৌদ্ধ পরিভাষায় পঞ্চস্কন্ধ বলা হয়। জীবিত অর্হৎ সোপাদিসেস নির্বাণ লাভ করেন। তিনি নির্বাণ প্রত্যক্ষ করেন, তৃষ্ণামুক্ত হন, কিন্তু জীবিত থাকেন বিধায় জরা, ব্যাধি, আনন্দ-বেদনা রহিত নন। তবে বর্তমান জন্মই তাঁর শেষ জন্ম। তিনি চতুরার্য সত্য সম্যকরূপে প্রত্যক্ষ করেছেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে ধ্যান-সমাধি দ্বারা সাধনার মাধ্যমে মার্গফল লাভ করেছেন।

শ্রদ্ধেয় জ্ঞানবংশ ভিক্ষু মূলত কোনো অকুশল কর্মে লিপ্ত থাকেন না। তিনি সঙ্ঘের নিয়ম মেনে চলেন এবং তৃষ্ণাক্ষয়ের মানসে ধ্যান সমাধি করে মার্গ ফললাভ করেন। অর্থাৎ তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে পঞ্চস্কন্ধ বিদ্যমান অবস্থায় দুঃখসমূহের বিনাশ করে সোপাদিসেস নির্বাণ লাভ করেন।

5 views

Related Questions