1 Answers
বর্ণিত অনুচ্ছেদে রিদিমার চরিত্রে শিষ্টাচার শিক্ষার প্রতিফলন প্রতিভাত হয়েছে।
শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে শিষ্টাচার অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে শিষ্টাচার বলে। ধর্মপথে চলার ক্ষেত্রে শিষ্টাচার অন্যতম পাথেয়। মাতা, পিতা ও অন্যান্য গুরুজনকে প্রণাম জানানোর মধ্য দিয়ে শিষ্টাচার প্রকাশ পায়। এ শিষ্টাচারের নাম তৃক্তি। আমরা সমবয়সীদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের স্নেহ করি, এসবই শিষ্টাচার। রিদিমা তার পিতামাতাকে প্রণাম করে দিনের কাজ শুরু করে। গুরুজনদের প্রতি সে শ্রদ্ধাশীল। ছোট ভাই-বোনদের সে অত্যন্ত আদর-যত্ন করে। রিদিমার এ সদাচরণ শিষ্টাচার শিক্ষারই প্রতিফলন।
5 views
Answered