1 Answers
অনুচ্ছেদে ধর্মীয় শিক্ষক দীনেশচন্দ্র যে সাধক-সাধিকার কর্মকাণ্ড তুলে ধরেন তার সাধনজীবন আমার পাঠ্যপুস্তকের শ্রীমার সাথে মিল খুঁজে পাই। শ্রীমা ঋষি অরবিন্দের সন্ধানে ভারতবর্ষে এসে পন্ডিচেরীর আশ্রমে আশ্রয় নেন এবং নিয়মিত যোগসাধনা শুরু করেন। আশ্রমের দায়িত্ব তিনি কাঁধে নেন। তিনি পবিত্রতা, ঈশ্বরে বিশ্বাস, শিক্ষা ও সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন জীবসেবাই ঈশ্বরসেবা। আশ্রমের সকলকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। আশ্রমের সবাইকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তোলার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এভাবে জীবকে ভালোবাসার মধ্য দিয়ে তিনি তাঁর সাধন জীবন শুরু করেন।
5 views
Answered