1 Answers

কনক অনুচ্ছেদে বর্ণিত ভ্রাতৃদ্বিতীয়া ধর্মাচারটি উদ্যাপন করছে। সে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সারাদিন উপবাস থেকে ভাইয়ের কপালে চন্দনের ফোটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া উৎসব পালন করে। কনক ভাইকে দীর্ঘায়ু কামনা করে বলে ভাইকে যম যেন কোনোদিন স্পর্শ করতে না পারে। সে যেন চিরদিন বেঁচে থাকে। এদিন কনক উপবাস থেকে ভাইয়ের কপালে অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বলে-

"ভাইয়ের কপালে দিলাম ফোটা,
 যমের দুয়ারে পড়ল কাঁটা।”

এভাবে কনক ভাইফোটা নামক ধর্মাচার পালন করে।

4 views

Related Questions