1 Answers
শ্রীমা গুরু শ্রীঅরবিন্দের নামে একটি নগর প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। তিনি পন্ডিচেরী থেকে ৬ মাইল দূরে ১৫ বর্গমাইল ভূমি সংগ্রহ করেন। ১৯৬৮ সালে এর ভিত্তি সমাপন করেন। পৃথিবীর ১২৬টি দেশের মাটি এনে জড়ো করা হয় এখানে।
মায়ের ইচ্ছা ছিল অরোভিল হবে একটি আধুনিক নগর। এখানে পঞ্চাশ হাজার লোক বসবাস করার জায়গা আছে। নগরের সকল সুযোগ-সুবিধা এখানে রয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, দর্শন, আধ্যাত্মিক সাধনা সবকিছুর চর্চা এখানে হয়। আন্তর্জাতিক মানব ঐক্যের জীবন্ত ল্যাবরেটরি হলো অরোভিল। এটি একটি আত্মনির্ভরশীল জনপদ। এখানকার সকলেই এর জীবনযাত্রা ও উন্নতির অংশীদার। কাউকে খাজনা দিতে হয় না। খাবার নিয়ে কাউকে ভাবতে হয় না, খাওয়া-দাওয়ার সকল দায়িত্ব প্রতিষ্ঠানের। সকল দেশেরই আচার-ব্যবহার ও খাদ্যরীতি সম্পূর্ণ বজায় রাখা হয়। শ্রীমার অরোভিল নগরটি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে ওঠে একমাত্র সত্যের সেরা। শ্রীমার এ পরিকল্পনা অনুযায়ীই নগরটি গড়ে ওঠে। এভাবে শ্রীমা অরোভিল নগর প্রতিষ্ঠার ভূমিকা রাখেন।