1 Answers

উদ্দীপকের ইউনুসের মামা বলেন, একজন মুসলিম যদি কোনো বিপন্ন মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে যায়, তাহলে মুসলিম জাহানের অশান্তি দূর হতে পারে। মুসলিম জাহানের শান্তি প্রতিষ্ঠায় ইউনুসের মামার এ বক্তব্যকে আমি যথার্থ মনে করি।

আমরা জানি, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। সকল মুসলমান মিলে এক অখন্ড ভ্রাতৃসংঘ। তারা একজন অপরের সাহায্যে এগিয়ে আসবে। বিপদে-আপদে একজন অপরজনকে সাহায্য করবে, শত্রুর কবল থেকে মুক্ত করবে, তার মানসম্মান এবং জানমাল রক্ষা করবে, এটাই ইসলামের নির্দেশ।

উদ্দীপকের ইউনুসের মামা মুসলিম ভ্রাতৃত্ব দৃঢ় করতে ইউনুসকে যে উৎসাহ প্রদান করেছেন তার মাধ্যমে মুসলিম জাহানে অশান্তি দূর হতে পারে। মহানবি (স.) বলেছেন-

المسلم الحو المُسْلِمِ لَا يَلهُ وَلَا يُسْلِمُهُ وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه

অর্থ: "এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে না তার ওপর জুলুম করতে পারে, আর না তাকে শত্রুর হাতে সোপর্দ করতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তায়ালা তার প্রয়োজন পূর্ণ করে দেন।"

আল্লাহ বলেছেন - وَاعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا 

অর্থ: "তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না।"

মহানবি (স.) অন্যত্র বলেছেন, "ইমানদারগণ পরস্পরের প্রতি দয়া, ভালোবাসা ও. সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো। দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হলে পূর্ণদেহ অসুস্থ হয়ে পড়ে।"- সুতরাং বলা যায়, মুসলিম জাহানের শান্তি প্রতিষ্ঠায় ইউনুসের মামার বক্তব্য যথার্থ।

5 views

Related Questions