1 Answers

শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় বল প্রয়োগের পরিবর্তে ধর্মচর্চার গুরুত্ব দেবপুত্র রায়ের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থে যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কেননা উথোয়াই মারমা প্রভাবশালী হয়েও যখন এলাকাবাসী ধর্মের প্রতি উদাসীন থাকায় তাঁদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ও কলহ-বিবাদ থাকত। তিনি শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় বল প্রয়োগ করে ধর্মচর্চার প্রতি জোর দিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন।

সম্রাট কণিষ্ক বৌদ্ধধর্মে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমগ্র রাজ্যে মানবীয় মূল্যবোধকে জাগাতে চেষ্টা করেছেন। সম্রাট কণিষ্ক অত্যন্ত জনদরদী রাজা ছিলেন। জনসাধারণের কল্যাণ সাধনে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তক্ষশীলা দলিল থেকে জানা যায় যে, জনকল্যাণমূলক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ তিনি 'দেবপুত্র' উপাধিতে ভূষিত হন। সম্রাট কণিষ্ক ইতিহাসে প্রধানত দুটি কারণে অমর হয়ে আছেন। প্রথমত, তিনি যে বছর সিংহাসনে আরোহণ করেন সে বছর থেকে শকাব্দ প্রচলিত হয়। দ্বিতীয়ত, তিনি বৌদ্ধধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবে জলন্ধরের কণিষ্ক বিহারে বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন। এটি বৌদ্ধধর্মের ইতিহাসে চতুর্থ মহাসঙ্গীতি নামে খ্যাত। সম্রাট কণিষ্ক বুদ্ধের পূতাস্থির ওপর স্তূপ নির্মাণ করেছিলেন। এছাড়া বহু বৌদ্ধ ঐতিহাসিক স্থানে সস্তূপ ও বিহার প্রতিষ্ঠা করেন।

5 views

Related Questions