1 Answers

হিন্দুধর্ম কতিপয় বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এসব বিশ্বাসের। সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় একান্ত প্রয়োজন।

উদ্দীপকে দেখা যায়, অচিনপুর একটি অজোপাড়া গাঁ। সেখানে শিক্ষার কোনো ছোঁয়া নেই বললেই চলে। তারা এতটাই আবেগিক যে প্রাচীন ধ্যান-ধারণাই তাদের একমাত্র ভিত্তি। এমনকি তারা সাপের উপদ্রব থেকে বাঁচতে, বিভিন্ন রোগ-ব্যাধি থেকে রক্ষা পেতে দিনরাত দেব-দেবীর আরাধনায় মত্ত হয়। কিন্তু আসলে বিজ্ঞাননির্ভর এ আধুনিক যুগে এসব বিশ্বাসের ওপর নির্ভর করে কেউ চলতে পারে না। যেমন আমাদের বিশ্বাস অনুযায়ী আমরা কারও বসন্ত হলে শীতলা দেবীর আরাধনা বা পূজা করি। আমাদের বিশ্বাস শীতলা দেবীই এ রোগ থেকে রক্ষা করবেন। কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে এখন আমরা শীতলা দেবীর নাম মুখে উচ্চারণ করে প্রথমেই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সেখানে সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারের পরামর্শে ওষুধপত্র খাওয়াসহ রোগ ভালো না হওয়া পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সবকিছু জানতে চেষ্টা করি। আবার আমরা সাপের উপদ্রব বা সাপের কামড় থেকে বাঁচতে মনসা দেবীর পূজা করি। এটি হচ্ছে আমাদের ধর্মবিশ্বাস। কিন্তু আধুনিক বিজ্ঞানের এ যুগে এখন আর এসব ধর্মবিশ্বাসে কোনো কাজ হয় না। এখন কাউকে সাপে কামড় দিলে তাকে বিষমুক্ত করার জন্য সর্বপ্রথম একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যত দ্রুত সম্ভব সাপের বিষ যেন তার শরীরের রক্তে ছড়াতে না পারে তার জন্য ইনজেকশন দিতে হবে। এক্ষেত্রে যদ্বি আমরা ধর্মবিশ্বাসের ওপর ভিত্তি করে বসে থাকি যে, মনসা দেবীর কৃপায় তাঁর আরোগ্য লাভ হবে তাহলে দেখা যাবে রোগী আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই বলা যায়, ধর্মবিশ্বাসের সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় ঘটানো দরকার।

4 views

Related Questions