1 Answers

মানবতার দিক দিয়ে উদ্দীপকের প্রশান্ত বিশ্বাসের কাজকর্ম ও রাজা রন্তিবর্মার কাজকর্মের মধ্যে পুরাপুরি মিল পাওয়া যায়।

উদ্দীপকের প্রশান্ত বিশ্বাস বেশ কিছুদিন অভুক্ত ছিলেন। কিন্তু যখনই খাবার হিসেবে কিছু ত্রাণ পেলেন তখনি একজন মুমূর্ষু মহিলা তার কাছে খাবার প্রার্থনা করেন। তখন তিনি তা না খেয়ে দিয়ে দেন। কারণ তিনি জানতেন মানবতাই ধর্ম। ঠিক তেমনি রাজা রন্তিবর্মা অযাচকবৃত্তি গ্রহণ করে আটচল্লিশ দিন না খেয়েছিলেন। উনপঞ্চাশতম দিনে এক ভক্তের কাছ থেকে কিছু খাবার পাওয়ার পরও নিজে না খেয়ে ক্ষুধার্ত ভিক্ষুক ও তার কুকুরকে খাইয়েছিলেন। এভাবেই তিনি মানবতার এক কঠিন দৃষ্টান্ত স্থাপন করেন। এ আলোচনা থেকে প্রমাণ হয় যে, প্রশান্ত বিশ্বাস ও রন্তিবর্মা উভয়ই মানবতার মতাদর্শে বিশ্বাসী।

7 views

Related Questions