1 Answers
রন্তিবর্মার মানবতার সাথে রাজন ও বন্ধুদের মানবতাবোধের যেসব সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে তা হলো- রন্তিবর্মা ছিলেন একজন রাজা। তবুও তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দেন নি। তিনি অযাচকবৃত্তি গ্রহণ করেছিলেন। তিনি আটচল্লিশ দিন উপবাসে কাটালেন। পরে আহার এলো তার জন্য, কিন্তু এক ক্ষধার্ত ভিখারী তার সামনে এলে তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। ভিখারিকে তার আহারটুকু দিয়ে দিলেন। তার মাঝে মানবতাবোধ ছিল বলেই তিনি এই দান করতে পেরেছিলেন। অপরদিকে, রাজন বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য ৪০ বন্ধু মিলে একটি সাহায্য কমিটি গঠন করে। তারা সমাজের ধনী ব্যক্তি, ও শিল্পপতিদের নিকট হতে অর্থ সাহায্য সংগ্রহ করে। এই অর্থ দিয়ে শুকনো খাবার, ঔষধ, পানীয় জল ক্রয় করে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করে। সুতরাং বলা যায় যে, রন্তিবর্মার মানবতার সাথে রাজন ও বন্ধুদের মানবতাবোধের সাদৃশ্য থাকলেও তা প্রকাশের ধরনে বৈসাদৃশ্য রয়েছে।