উদ্দীপকের ১৯৬৬ সালের সাথে ১৯৯০ সালের কী সাদৃশ্য- বৈসাদৃশ্য রয়েছে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের সাথে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন সাদৃশ্য-বৈসাদৃশ্য রয়েছে।
পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নব্বইয়ের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। দুটো আন্দোলনেই দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন ছিল। ১৯৬৬ সালের ছয় দফা দাবি ও ১৯৯০ এর গণ- অভ্যুত্থানের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য এটিই যে, দুটো আন্দোলনই ছিল স্বৈরশাসনের বিপক্ষে। স্বৈরশাসক আইয়ুব খান ও এরশাদ উভয়েই আন্দোলন দমনে অত্যাচার, নিপীড়ন, হত্যার পথ বেছে নেন।
আবার ১৯৬৬ সালের ছয় দফা ছিল আমাদের স্বায়ত্তশাসনের দাবি আর নব্বইয়ের গণ-অভ্যুত্থান ছিল স্বাধীন দেশেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। ছয় দফার পক্ষে জনমত গড়ে উঠলে আইয়ুব সরকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করে। আইয়ুব খান ছয় দফাকে রাষ্ট্রদ্রোহিতামূলক ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যায়িত করেন। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে হরতাল পালিত হয়। হরতালের সময় পুলিশের গুলিতে কয়েকজন প্রাণ হারায়। এ আন্দোলনের ধারাবাহিকতায়ই এক পর্যায়ে উনসত্তরের ঐতিহাসিক গণ- অভ্যুত্থান সংঘটিত হয়। অন্যদিকে, নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক এরশাদের পতনের লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), কৃষক সংগঠনসহ সব দল প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৯০ সালের ১০ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হলে মিছিলে গুলিবর্ষণে ৫ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়। এভাবে এরশাদবিরোধী আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়।
আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের সাথে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের নানা সাদৃশ্য-বৈসাদৃশ্য বিদ্যমান।