উদ্দীপকে বর্ণিত অজয়ের কাজটির মাধ্যমে কি প্রকৃত মানবতাবোধের পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
আলোচ্য উদ্দীপকে অজয় আট দিন না খেয়ে থাকার পরও নিজের চিন্তা না করে বৃদ্ধাকে নিজের খাবারটি দিয়ে দিয়েছিল। নিজে ক্ষুধার্ত থেকে অন্য ব্যক্তিকে নিজের খাবার দিয়ে দেবার মতো মানবিকতাবোধ আর কোথায় পাওয়া যাবে। জীবে দয়াই মানবজাতির কল্যাণকর পথ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা বা মমত্ববোধ, এরই নাম মানবতা। অজয় মানুষের কল্যাণের জন্য দুঃখবরণ করেছে। সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়েছে। এভাবে অজয় অপরের কল্যাণে নিজের সবর্ষ বিলিয়ে দিয়ে মানবতাবোধের পরিচয় দিয়েছে।
5 views
Answered