1 Answers

অনাড়ম্বর জীবনযাপনের দিক দিয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

মহানবি হযরত মুহম্মদ (স.)-এর জীবন পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। উন্নত চরিত্র ও মানবীয় গুণাবলির জন্য তিনি সবার কাছে প্রিয়। তাঁর মতো মহৎ গুণসম্পন্ন মানুষ পৃথিবীতে বিরল।

'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে দেখা যায় হযরত মুহম্মদ (স.) নিজেকে সব সময় একজন সাধারণ মানুষ মনে করতেন। তিনি ইচ্ছে করলেই অনেক প্রাচুর্য ও ভোগবিলাসের মধ্য দিয়ে জীবনযাপন করতে পারতেন। অথচ তিনি তা করেননি। তিনি রাজা বা সম্রাট নন বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি আরও বলেন, তিনি খুব সাধারণ একজন মানুষ। তিনি স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট ধারণ করেন। উদ্দীপকের কবিতাংশেও এমনই আড়ম্বরহীন জীবনযাপনের কথা প্রকাশ পেয়েছে। যেখানে একজন মহান নেতা অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার সিংহাসনে বসে। সাইমুম ঝড়ে যার ঘর বারবার ভেঙে গেছে। শত ঐশ্বর্য, বিলাস তাঁকে প্রলোভিত করলেও তাঁকে কিছুই ছুঁতে পারেনি। তাই বলা যায় যে, অনাড়ম্বর জীবনযাপনের দিক দিয়ে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

7 views

Related Questions