1 Answers

উদ্দীপকের ভাবার্থে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়নি- উক্তিটি যথার্থ। 

মহৎ মানুষের শারীরিক মৃত্যু হলেও কাজের মধ্য দিয়ে তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকেন। তাঁদের আদর্শ, চেতনা, মূল্যবোধ মানুষকে যুগ যুগ ধরে প্রেরণা জোগায়, সত্যের পথে আহ্বান করে। এমনই একজন মহাপুরুষ ছিলেন মহানবি হযরত মুহম্মদ (স.)।

'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক বলেছেন, হযরতের মৃত্যু সংবাদ মদিনায় প্রচারিত হলে মদিনায় সমবেত জনতা তা মানতে পারেনি। এমনকি হযরত ওমর (রা.) আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। এমন সময় সমবেত জনতার উদ্দেশে হযরত আবুবকর (রা.) বলেন, যারা রাসুলের অনুসারী তারা জানুক হযরত মারা গেছেন। আল্লাহর বাণী উল্লেখ করে তিনি আরও বলেন, মুহম্মদ (স.) একজন রাসুল মাত্র। এরকম রাসুল আগেও এসেছেন এবং মারা গেছেন। তিনি বলেন, মুহম্মদ (স.) চলে গেছেন কিন্তু তিনি পৃথিবীতে যে সত্য রেখে গেছেন তা কি তোমরা মাথা পেতে নেবে না? এরপর ওমরসহ সমবেত জনতা শান্ত হয়। এ প্রবন্ধে লেখক মুহম্মদ (স.)-এর কর্মজীবন ও তাঁর নানা চারিত্রিক বৈশিষ্ট্যের নানা দিক তুলে ধরেছেন। মুহম্মদ (স.) চরিত্রের ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, ইসলাম প্রচারসহ আরও নানা দিক এ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। তিনি অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন কিন্তু মক্কা বিজয়ের পর কাফেরদের মাফ করে দেন- এসব এ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। কিন্তু উদ্দীপকে কেবল মুহম্মদ (স.)-এর মৃত্যুর পর অশান্ত জনতাকে আবুবকর (রা) কীভাবে আল্লাহর বাণী শুনিয়ে শান্ত করেছেন সে কথাই উঠে এসেছে।

উদ্দীপক ও 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের তুলনায় দেখা যায়, উদ্দীপকে যে কয়টি বিষয়ের অবতারণা হয়েছে তা প্রবন্ধের খন্ডাংশ মাত্র। তাই বলা যায়, উদ্দীপকের ভাবার্থে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মূলভাব প্রতিফলিত হয়নি।

5 views

Related Questions