1 Answers
"মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং 'বই পড়া' প্রবন্ধের মূলভাব এক নয়।"- মন্তব্যটি যথার্থ।
প্রকৃত শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যা মানুষের আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে। সাধারণত স্কুল-কলেজে প্রদত্ত শিক্ষায় তা পাওয়া যায় না। প্রকৃত শিক্ষা মানুষ স্বচ্ছন্দচিত্তে, স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে। এই শিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি ও বই পড়া।
উদ্দীপকে বইয়ের গুরুত্ব নির্দেশ করা হয়েছে, যা 'বই পড়া' প্রবন্ধের প্রকৃত শিক্ষার গুরুত্বের সঙ্গে একসূত্রে গাঁথা। মানুষ লাইব্রেরিতে গিয়ে বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। বই কীভাবে মানুষের অতীত ও বর্তমানের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে উদ্দীপকে তা নির্দেশ করা হয়েছে। এখানে বই পড়ার যে গুরুত্ব প্রকাশ পেয়েছে তা 'বই পড়া' প্রবন্ধের লাইব্রেরির গুরুত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বিষয়টি ছাড়াও এ প্রবন্ধে আরও কিছু বিষয় আছে যেগুলো উদ্দীপকে প্রতিফলিত হয়নি।
'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার ক্ষেত্রে অনাগ্রহ বা পাঠে অনীহার কারণ হিসেবে বর্তমান শিক্ষাব্যবস্থার যে ত্রুটি নির্দেশ করেছেন তা উদ্দীপকে নেই। এখানে শিক্ষার অন্তর্নিহিত শক্তি, সাহিত্যচর্চা, জ্ঞান সাধনায় পরিপূর্ণতা অর্জন, প্রকৃত শিক্ষা অর্জনের প্রক্রিয়া প্রভৃতি আলোচিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।