1 Answers

উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের খন্ডাংশের ধারকমাত্র, পুরো বিষয়ের নয়। মন্তব্যটি যথার্থ।

শৈশবস্মৃতি মানুষ ভুলতে পারে না। কারণ শৈশব মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। এই সময়টুকু মানুষ নানা দুরন্তপনার মধ্য দিয়ে পার করে।

উদ্দীপকের দুরন্ত বালক করিমের বেথুল তুলতে গিয়ে বেতের শিষের আঘাতে রক্তাক্ত হওয়া এবং মায়ের বকুনি খাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার দুরন্তপনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অপু তার খেলার জিনিসপত্র সংগ্রহ করে, খেলা করে। দুর্গা নানা রকম ফলমূল সংগ্রহ করে খায়, অপুকে খেতে দেয়। এই বিষয়টি ছাড়া এ গল্পে অপু-দুর্গার বাবা-মায়ের যে কথা বলা হয়েছে তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি।

'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবনালেখ্য তুলে ধরতে গিয়ে হরিহর ও সর্বজয়ার অভাবের সংসারের যে পরিচয় তুলে ধরেছেন তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। রায়বাড়ির আট টাকা বেতনের ওপর নির্ভরশীল না থেকে সংসারের অভাব দূর করার বিবেচনায় সর্বজয়া সঙ্গোপদের মন্ত্র দেওয়ার জন্য অনুরোধ করে। সে ছেলের জামা-কাপড় নেই বলে স্বামীকে অভিযোগ করে। এ বিষয়গুলো উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions