1 Answers

না, উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল স্রোতকে স্পর্শ করেনি।

ভাই-বোনের মধ্যে স্নেহ-ভালোবাসার যে সম্পর্ক তা চিরদিন অক্ষয় থাকে। ভাই-বোন একে অন্যের শৈশব-কৈশোরের সাথি। ফলে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে।

'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু ও দুর্গা ভাইবোন। সংসারে শত দারিদ্র্যের মধ্য দিয়েও তারা আনন্দে বেড়ে ওঠে। সারা দিন বনবাদাড়ে ঘুরে বেড়াতে পারদর্শী দুর্গা। সে নানা ধরনের ফল সংগ্রহ করে এনে নিজে খায়, অপুকেও খেতে দেয়। উদ্দীপকেও ভাই-বোনের সম্পর্কের বিষয়টি লক্ষণীয়। দুই ভাই-বোন নৌকা ভ্রমণে বের হয়েছে। আনন্দ লাভের পাশাপাশি বড় ভাই তার ছোট বোনের নিরাপত্তার কথাও ভেবেছে। ছোট বোনের প্রতি বড় ভাইয়ের যে ভালোবাসা সেটি এখানে ফুটে উঠেছে।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ভাই-বোনের সম্পর্কের বিষয়টি উদ্দীপ স্নেহময়ী ও 'আম-আঁটির ভেঁপু' গল্পে ফুটে উঠেছে। কিন্তু আলোচ্য গল্পের ভাববস্তু আরও বিস্তৃত। গ্রামীণ জীবন, দারিদ্র্য, পল্লিপ্রকৃতি, পল্লি জননী প্রভৃতি বিষয়ও এই গল্পে ফুটে উঠেছে। এই কারণেই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions