1 Answers

"উক্ত প্রতিফলিত ভাবটি উদ্দীপকের ২য় অংশের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সাদৃশ্যপূর্ণ ভাবকে স্তব্ধ করতে পারেনি।"- মন্তব্যটি যৌক্তিক।

প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শিশুদের প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ থাকে। প্রকৃতির আনন্দময় পরিবেশে বেড়ে ওঠা শিশুদের সংসারের অভাব-অনটন স্পর্শ করে না।

উদ্দীপকের দ্বিতীয় অংশে কানাই নামের এক কিশোরের শৈশবের আনন্দঘন অবস্থার কথা প্রকাশ পেয়েছে। সে তার বোনকে সঙ্গে নিয়ে মেঘনা, পদ্মা ও শোন নদী বেড়াতে যেতে চায়। উদ্দীপকের প্রথম অংশে প্রতিফলিত দারিদ্র্য এখানে কোনো প্রভাব ফেলতে পারে না। 'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু-দুর্গার গ্রামীণ পরিবেশে প্রকৃতির স্নিগ্ধতায় হাসি-আনন্দে কাটানোর সঙ্গে উদ্দীপকের দ্বিতীয় অংশ সাদৃশ্যপূর্ণ। দারিদ্র্যের কশাঘাত তাদের সেই আনন্দকে ম্লান করতে পারেনি। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে অনন্য করে তুলেছে।

মূলত উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে দারিদ্র্য ও শৈশবের দুরন্তপনার কথা প্রকাশ পেয়েছে। আলোচ্য গল্পেও এ দুটি দিকের প্রকাশ ঘটেছে। কিন্তু শৈশবের আনন্দের কাছে দারিদ্র্য ম্লান হয়ে গেছে উভয় জায়গায়। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।

5 views

Related Questions