1 Answers

"উদ্দীপকটি 'সুভা' গল্পের একটি চরিত্রকে প্রতীকায়িত করেছে মাত্র, গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।"- মন্তব্যটি যথার্থ। 

শারীরিক প্রতিবন্ধিতা মানুষকে স্বাভাবিক জীবন থেকে পৃথক করে দেয়। কথা বলতে না পারা এক ধরনের শারীরিক প্রতিবন্ধিতা। যারা বোবা তারা কর্মের মাধ্যমে তাদের না-বলা কথাগুলো প্রকাশ করে। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।

উদ্দীপকের কিশোর লখা কথা বলতে পারে না। তা সত্ত্বেও সে অন্যান্য স্বাভাবিক মানুষের মতো সামনের দিকে এগিয়ে যেতে চায়। 'সুভা' গল্পে লেখক সুভা নামের বাম্প্রতিবন্ধী এক নারী চরিত্রের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। সুভা কথা বলতে পারে না বলে পরিবারের সবাই তাকে নিয়ে চিন্তিত। তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সুভাও সবার মতো কাজ করতে পারে। সেও নিজেকে সবার মাঝে সম্পৃক্ত করতে চায়। বাষ্প্রতিবন্ধিতার কষ্ট সে তার কাজের মধ্য দিয়ে কাটিয়ে উঠতে চায়। সে সৃষ্টিকর্তার কাছে অলৌকিক ক্ষমতাও প্রার্থনা করে যাতে সে প্রতাপের দৃষ্টিতে কাজের যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। উদ্দীপকে এই দিকটি প্রতিফলিত হলেও গল্পের সামগ্রিক বিষয় এখানে প্রতিফলিত হয়নি।

'সুভা' গল্পে উদ্দীপকের লখার সাথে সুভার সাদৃশ্য রয়েছে। তবে এই দিকটি ছাড়াও গল্পে বেশকিছু বিষয় ও ভাবের বর্ণনা রয়েছে। প্রতিবন্ধীদের ওপর মানুষের দৃষ্টিভঙ্গি, তাদের মনঃকষ্ট ও অসহায়ত্ব, অনুভূতির তীব্রতা, তাদের প্রতি সমাজের মনোভাব, লেখকের সহমর্মিতা- এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions