1 Answers

উদ্দীপকে মি. নিহার ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক দক্ষতার উল্লেখ করা হয়েছে যা প্রতিষ্ঠান পরিচালনায় যথার্থ ভূমিকা পালন করবে।

আন্তঃব্যক্তিক দক্ষতা বলতে ব্যক্তি বা দলকে বুঝে সেভাবে তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা, নিজস্ব চিন্তার প্রতি তাদের সমর্থন আদায় এবং প্ররোচিত ও উৎসাহিত করার দক্ষতাকে বোঝায়।

উদ্দীপকে মি. নিহারকে প্রতিষ্ঠানের নানান সমস্যায় পড়তে হয়। তিনি সংশ্লিষ্টদের সাথে আলাপ করে সমাধান দেন। নতুন নতুন করণীয় বিষয় তাকে যেমনি ঠিক করতে হয় তেমনি কর্মীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা এমন বিষয়ও তাকে দেখতে হয়, যা আন্তঃব্যক্তিক দক্ষতার সাথে সম্পর্কিত। আন্তঃব্যক্তিক দক্ষতার ওপর প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যাবলি প্রভাবিত হয়। ব্যবস্থাপকের সাথে কর্মীদের সুসম্পর্ক তাদের কাজের প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলে।

তাই বলা যায়, মি. নিহারের আন্তঃব্যক্তিক দক্ষতার উল্লেখ করা হয়েছে, যা তার প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5 views

Related Questions