1 Answers
উদ্দীপকে পক্ষসমূহ বিবেচনায় উল্লম্ব যোগাযোগের নিম্নগামী ও ঊর্ধ্বগাম্মী যোগাযোগের ঈঙ্গিত মিলেছে।
সংগঠন কাঠামোর ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে উল্লম্ব যোগাযোগ বলে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহিগণ যখন অধস্তনদের সাথে যোগাযোগ করেন তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলে। আবার প্রতিষ্ঠানের অধস্তনগণ যখন ঊর্ধ্বতনগণের সাথে যোগাযোগ করে তখন তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলে।
প্রতিযোগী কোম্পানিগুলো পণ্যমূল্য কমানোর ফলে মাঠ পর্যায়ে বিক্রয়কর্মীরা নানান প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি যথানিয়মে শীর্ষ নির্বাহীদের গোচরীভূত করায় পরিচালক পর্ষদ পষ্যমূল্য ১০% হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ব্যবস্থাপক মি. ইমরুল ম্যানেজিং ডিরেক্টর থেকে এরূপ নির্দেশ পাওয়ার পর বিক্রয় ব্যবস্থাপককে অবগত করেন। বিক্রয় ব্যবস্থাপক আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপককে তা অবগত করে বার্তা দিলেন। উদ্দীপকে উর্ধ্বগামী ও নিম্নগামী উভয় যোগাযোগই বিদ্যমান রয়েছে। বৃহদায়তন প্রতিষ্ঠানে এ ধরনের যোগাযোগ খুবই কার্যকরী।
তাই বলা যায়, উদ্দীপকে পক্ষসমূহ বিবেচনায় ঊর্ধ্বগামী ও নিম্নগামী যোগাযোগের যে ঈঙ্গিত মিলেছে তা প্রতিষ্ঠান পরিচালয়নায় যথার্থ।