1 Answers

উদ্দীপকে রফিকদের প্রতিষ্ঠানটির পরিচালনায় কর্তৃপক্ষ ব্যবস্থাপনার প্রেষণা কাজটির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে যা অত্যন্ত যথার্থ।

নির্বাহিগণ যে উপায়ে বা প্রক্রিয়ায় অধীনস্থ কর্মীদের পূর্ণ কার্যক্ষমতা ব্যবহার ও কাজের প্রতি তাদের আকৃষ্ট বা আগ্রহ সৃষ্টি করে তাকে প্রেষণা বলে।

উদ্দীপকে রফিক যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে সবকাজ সঠিকভাবে পরিচালিত হয়। কর্তৃপক্ষ কর্মীদের উৎসাহ ধরে রাখতে বিশেষ যত্নশীল থাকেন। আর্থিক-অনার্থিক সুযোগ-সুবিধা কর্মীদের, দেওয়া হয়। অর্থাৎ তাদের প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত প্রেষণা দানের মাধ্যমে সকল কাজ সম্পাদন করে থাকেন। কার্যসম্পাদনে কর্মীর স্বতঃস্ফূর্ততা বা আগ্রহ কাজের মান উন্নত করে। তাই ব্যবস্থাপনা বিভিন্ন আর্থিক এবং অনার্থিক উপায়ে কর্মীদেরকে কার্যসম্পাদনে উদ্বুদ্ধ করে থাকে। প্রেষণা একটি মনস্তাত্ত্বিক কাজ, যা কর্মীদের প্রতি মনোবল, ইচ্ছা, আগ্রহ, কর্মশক্তি এবং উদ্দীপনা বৃদ্ধি করে থাকে। যার ফলে কর্মীরা কাজের প্রতি উৎসাহ পায় এবং সময়ের কাজ সময়েই সম্পাদন করতে পারে। এতে প্রতিষ্ঠান সহজেই তার লক্ষ্যের দিকে ধাবিত হয় এবং সাফল্য অর্জনে সক্ষম হয়।

তাই রফিকদের প্রতিষ্ঠানটির পরিচালনায় কর্তৃপক্ষ ব্যবস্থাপনার প্রেষণা কাজটির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

5 views

Related Questions