1 Answers
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব খায়ের সংগঠনের কাজ করেছেন। উৎপাদনের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে থাকা সকল উপায়-উপকরণকে একত্রিত করার প্রক্রিয়াই সংগঠন।
উদ্দীপকের জনাব খায়ের একটা বড় ফার্মের মুখ্য নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানের সকল উপায়-উপকরণের কার্যকর ব্যবহারের বিষয়ে তিনি খুবই যত্নশীল। প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সঠিকভাবে নিরূপণ করে তিনি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো পরিচালনা করে থাকেন। জনাব খায়ের প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মরত ব্যক্তি ও বিভাগের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট করে দিয়েছেন। এতে তিনি প্রাতিষ্ঠানিক উন্নয়নে ভালো ফলাফল পাচ্ছেন। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের দায়-দায়িত্ব বিভাগীয় প্রধানের অধীনে এনে কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যবস্থাপকের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তাই উৎপাদনের সকল উপায়-উপকরণকে একত্রিত করে উৎপাদনকার্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন করতে পারলেই একজন নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপনায় সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
সুতরাং দেখা যাচ্ছে, জনাব খায়ের সঠিক উপায়ে সংগঠন কাঠামো কাজে লাগিয়ে সফল হয়েছেন।