1 Answers
জনাব খায়ের উপায়-উপাদানের কার্যকর ব্যবহারে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির ওপর জোর দিয়েছেন।
প্রতিষ্ঠানে শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে নীতির অনুসরণ অপরিহার্য। প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানের সঠিক সময়ে সঠিক স্থানে নিয়োজিত করাকে শৃঙ্খলা বলা হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্য দিয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ায় এর ফলাফল সম্পর্কে সবারই উচ্চ ধারণা থাকে। ফলে শৃঙ্খলা নীতি অনুসরণে প্রত্যেকেই যত্নবান হয় এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠাও অনেক সহজতর হয়।
উদ্দীপকটিতে জনাব খায়ের একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানের সকল উপায়-উপকরণের কার্যকর ব্যবহারের বিষয়ে তিনি খুবই যত্নশীল। তিনি যোগ্যতা অনুযায়ী যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং বস্তুগত উপকরণাদির, যেটা যেখানে ব্যবহৃত হওয়া উচিত সেভাবেই ব্যবহার করেন। ফলে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শৃঙ্খলা যেমন বজায় থাকে তেমনি এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নতিসাধনও সাবলীল হয়।