1 Answers

উদ্দীপকে মি. খান ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সমন্বয়ের ওপর জোর দেন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেস্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

উদ্দীপকে মি. খান সকলে মিলে এক সাথে চলার বিষয়ে সচেষ্ট থাকেন। তিনি মনে করেন প্রতিষ্ঠান বা সংগঠন কিছু মানুষের সমষ্টি যারা একই লক্ষ্যে একত্রিত হয়। এ মানুষগুলো যদি প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে সামনে রেখে নিজেরা একে অন্যের সাথে মিলে অগ্রসর না হয় তবে লক্ষ্যার্জন সম্ভব নয়। তাই তিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সাথে বিভাগ ও উপবিভাগের লক্ষ্যকেই শুধু সমন্বিত করেন না বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পর্যায়ে সামঞ্জস্য বিধানে সচেষ্ট থাকেন যা সমন্বয়ের অন্তর্ভুক্ত। যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ এবং অন্যান্য উপাদানের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রতিষ্ঠালাভ করে। তাই বলা যায়, মি. খান ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সমন্বয়ের ওপর জোর দেন।

5 views

Related Questions