1 Answers
উদ্দীপকে মি. সালমান শেষে এসে যা করেছেন তা ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট।
পরিকল্পনা অনুযায়ী কাজ সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা তা দেখা এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ কার্যই হলো নিয়ন্ত্রণ।
উদ্দীপকে মি. সালমান পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপায়-উপকরণ সংহত করেন, নির্দেশনা দেন ও কর্মীদের উৎসাহিত করেন। কিন্তু এত কিছু করার পরও শেষে এসে দেখেন যে, পরিকল্পনা পুরোটা অর্জিত হয়নি। বেশ ক'বছর এটা হওয়ায় তিনি এর কারণ উদঘাটন ও সমাধানের পন্থা নির্দেশের জন্য একটা ফার্মকে দায়িত্ব দিলেন। তাদের লিখিত পরামর্শ বিবেচনায় নেওয়ার ফলে এখন এ বিচ্যুতি অনেক হ্রাস পেয়েছে। অর্থাৎ মি. সালমানের এ ধরনের প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ কাজের সাথে সংশ্লিষ্ট। ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে নিয়ন্ত্রণ সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাপ। পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কার্যক্রম শুরু হয় নিয়ন্ত্রণের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। তাই বলা যায়, মি. সালমান শেষে এসে যা করেছেন তা ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত।