1 Answers

উদ্দীপকে কিবরিয়া গার্মেন্টস-এ ব্যবস্থাপনার সমন্বয়সাধন কাজটি সঠিকভাবে পালিত না হওয়ায় কর্মীরা যথাসময়ে কাজ শেষ করতে পারে নি।

সমন্বয়সাধন এমন একটি প্রক্রিয়া যা দ্বারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা, কর্মী এবং তাদের কার্যাবলি, বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়।

উদ্দীপকে কিবরিয়া গামেন্টস-এর শ্রমিকগণ বিচ্ছিন্নভাবে উৎপাদনকার্য সম্পাদন করেন। তাদের সাথে প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগ বা কর্মকর্তার সাথে কোনো যোগাযোগ নেই। ফলে তারা যথাসময়ে কাজ শেষ করতে পারেন না। সমন্বয়ের মাধ্যমে শ্রমিকগণ একত্রিত হয়ে কাজ করলে তারা সঠিক সময়ে কাজ শেষ করতে পারত। তাই বলা যায়, কিবরিয়া গার্মেন্টসে সমন্বয়সাধনের অভাবে কর্মীরা যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে।

4 views

Related Questions