1 Answers

উদ্দীপকের নিয়ন্ত্রণের দক্ষতার নীতির ফলে উৎপাদন বিভাগের কর্মীরা সঠিকভাবে কাজ করছে।

দক্ষতার নীতি নিয়ন্ত্রণের একটি অন্যতম নীতি। দক্ষতার নীতির অনুসরণ করা না হলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও নানান ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

উদ্দীপকে বেঙ্গল নিটওয়্যারের ব্যবস্থাপক উৎপাদন বিভাগের কর্মীদের প্রতি ছয়মাস পরপরই এক সপ্তাহের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এতে কর্মীরা অধিক দক্ষ, কম অর্থ ও শক্তি ব্যয় করে কাজ করতে পারে। ফলে সহজেই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন হয় যা দক্ষতার নীতির অন্তর্ভুক্ত। এ নীতি অন্যান্য দক্ষতার সাথে নিয়ন্ত্রণ কার্য সম্পাদন সুনিশ্চিত করে। দক্ষতার নীতি অনুযায়ী সমগ্র নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি এমন হওয়া উচিত যাতে ন্যূনতম বিচ্যুতি নিরূপণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এতে কর্মীরা যেকোনো সমস্যা সমাধান করে দ্রুততার সাথে কার্যসম্পাদন করতে পারে। তাই বলা যায়, নিয়ন্ত্রণের দক্ষতার নীতির ফলে উৎপাদন বিভাগের কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারে।

4 views

Related Questions