1 Answers

উদ্দীপকে নিয়ন্ত্রণের পদক্ষেপের যথাযথ অনুসরণের ফলে প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে- এর সাথে আমি -একমত।

নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যা পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত কার্য মূল্যায়ন, আদর্শ মানের সাথে তুলনাকরণ, ত্রুটি-বিচ্যুতি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এটি একটি অবিরাম প্রক্রিয়া।

উদ্দীপকে জনাব নাসফি ক্রয় ব্যবস্থাপককে ১০ লক্ষ বেল তুলা আমদানির নির্দেশ দিলেন। কিন্তু ছয় মাস পর দেখা গেল ৮ কোটি মিটার কাপড় উৎপাদিত হলেও এতে ৭ লক্ষ বেল তুলা ব্যবহৃত হয়েছে। বার্ষিক উৎপাদন ঠিক রাখতে সকল ব্যবস্থাপক স্থির করলেন আরও ৩ লক্ষ বেল তুলা আমদানির। ফলে প্রতিষ্ঠানটিতে যথারীতি ১০ কোটি মিটার কাপড় উৎপাদিত হয়। কারণ এক্ষেত্রে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণের পদক্ষেপের যথাযথ অনুসরণ করেছিল। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে সর্বপ্রথম পরিকল্পিত বা আদর্শমান প্রতিষ্ঠা করে নির্দিষ্ট সময় পর পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত কার্যক্রম পরিমাপ করা হয়। অতঃপর আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে পার্থক্য বা বিচ্যুতি নির্ণয় করা হয়।

পরিশেষে বলা যায়, পরিকল্পনার সঠিক বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি। নিয়ন্ত্রণ ব্যবস্থার দক্ষতা পদক্ষেপসমূহের সঠিক বাস্তবায়নের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে নিয়ন্ত্রণের পদক্ষেপ যথাযথভাবে অনুসরণ করায় প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

5 views

Related Questions