1 Answers

নিয়ন্ত্রণের সংশোধনী আনয়ন পদ্মা ফ্যাশনস্ লি.-এর জন্য যৌক্তিক। বিচ্যুতির কারণ নির্ধারণ করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনক্ষম ব্যবস্থা কি হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কিভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়।

উদ্দীপকে পদ্মা ফ্যাশনস্ লি. প্রতি মাসে ৫০ হাজার পিস প্যান্ট বিক্রয় এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু প্রতিষ্ঠানটি প্রথম মাসে ৪৫ হাজার পিস প্যান্ট বিক্রয়ে সমর্থ হয়। লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপকদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়। এতেও বিক্রয়ের পরিমাণ ৫০ হাজার পিস এ পৌঁছাতে পারে নি। পরিস্থিতি বিবেচনায় পদ্মা ফ্যাশনস্ লি. নিয়ন্ত্রণে সংশোধনী আনেন। এক্ষেত্রে তিনি নিয়ন্ত্রণে নমনীয়তা অবলম্বন করেন। নিয়ন্ত্রণ ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম- হয়। তাহলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

সুতরাং বলা যায়, পদ্মা ফ্যাশনস্ লি. নিয়ন্ত্রণে সংশোধনী আনয়ন যৌক্তিক ছিল।

4 views

Related Questions