1 Answers

আরোহ অনুমানকে প্রকৃত ও অপ্রকৃত আরোহ- এ দুই ভাগে ভাগ করা হয়। যে আরোহে আরোহাত্মক লম্ফ উপস্থিত, তাকে প্রকৃত আরোহ এবং যে আরোহে আরোহাত্মক লম্ফ নেই, তাকে অপ্রকৃত আরোহ বলে। নিচে প্রকৃত ও অপ্রকৃত আরোহের মধ্যে পার্থক্য দেখানো হলো-

⇨ সংজ্ঞা বিশ্লেষণ করলে প্রকৃত ও প্রকৃত আরোহের মধ্যে মূল পার্থক্য দেখা যায়। কারণ আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায় লম্ফ দিয়ে থাকি, কিন্তু প্রকৃত আরোহে এই বৈশিষ্ট্য থাকলেও অপ্রকৃত আরোহে এই বৈশিষ্ট্য উপস্থিত নেই।

⇨ প্রকৃত আরোহ প্রকৃতপক্ষে অবরোহমূলক প্রক্রিয়া, আরোহমূলক প্রক্রিয়া নয়। যেমন: অবরোহে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় যাই, তেমনি অপ্রকৃত আরোহ আমাদের মধ্যে আগে থেকেই যে ধারণা থাকে তার অধীনে নিরীক্ষিত ঘটনাবলি এনে সংযোজন করি। কিন্তু প্রকৃত আরোহে একটি যথার্থ আরোহ প্রক্রিয়া, যার মধ্যে আরোহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে। 

⇒ প্রকৃত আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমান করা হয়, কিন্তু অপ্রকৃত আরোহে এ দুটি নিয়মের তেমন প্রয়োগ নেই। 

⇨ প্রকৃত আরোহে আমরা সাধারণত জানা থেকে অজানায় লম্ফ দিয়ে অনুমান করি, কিন্তু অপ্রকৃত আরোহে জানা থেকে জানা ঘটনায় গমন করা হয়।

⇨ প্রকৃত আরোহে কোনো ঘটনা সম্পর্কে কিছু জেনে বাকিটা অনুমান করা হয়, কিন্তু অপ্রকৃত আরোহে অনুমানের কোনো সুযোগ নেই।

⇨ প্রকৃত আরোহে মূলত সার্বিক বাক্য প্রতিা করা হয়। কিন্তু অপ্রকৃত আরোহে তথাকথিত সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা হয়।

মূলত দেখা যাচ্ছে, অপ্রকৃত আরোহকে আরোহ বলা যায় না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার কম নয়।

5 views

Related Questions