1 Answers

প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহ অনুমানে আমরা বিশেষ কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সমগ্র সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। এখানে আমরা জানা থেকে অজানায়, কিছু থেকে সমগ্রে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় উপনীত হই। এরূপ জ্ঞাত থেকে অজ্ঞাতে জানা থেকে অজানায়, কিছু থেকে সমগ্রে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে পৌঁছানোকেই বলা হয় আরোহমূলক লম্ফ। কেবল বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক আরোহে এ বৈশিষ্ট্য রয়েছে বলে এগুলোকে প্রকৃত আরোহ বলে।

প্রকৃত আরোহের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা। প্রকৃত আরোহের সিদ্ধান্ত সবসময় সার্বিক যুক্তিবাক্য হয়ে থাকে এবং সিদ্ধান্ত অভিজ্ঞতার ভিত্তিতে গঠন করা হয় বলে তা আমাদের নতুন তথ্য প্রদান করে, অর্থাৎ সংশ্লেষক বাক্য হয়ে থাকে। প্রকৃত আরোহে যুক্তি গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষণের ভিত্তিতে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়। প্রকৃত আরোহ অনুমানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ থেকে সাধারণ, কিংবা সাধারণ থেকে ব্যাপকতর সাধারণ সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়া।

5 views

Related Questions