'বহুকারণ সমন্বয়ের মাধ্যমে কীভাবে আরোহের বৈশিষ্ট্য ফুটে ওঠে' উদ্দীপক অনুযায়ী ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কারণ একটি কার্য সৃষ্টি করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে, একাধিক কারণ মিলিতভাবেও একটি কার্য সংঘটন করতে পারে। আর কারণসমূহের এ সম্মিলন প্রক্রিয়াই হচ্ছে 'বহুকারণ সমন্বয়বাদ'। অর্থাৎ যখন একাধিক কারণ মিলিত হয়ে একটি মিশ্র কার্য, উৎপন্ন করে তখন ঐ কারণগুলোর সমাবেশকে 'বহুকারণ সমন্বয়' বলে। যেমন- 'হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে পানি তৈরি হয়'- এখানে স্বতন্ত্রভাবে শুধু 'হাইড্রোজেন' বা শুধু 'অক্সিজেন' পানি সৃষ্টির কারণ নয়, বরং এ দুইয়ের একত্রীকরণেই 'পানির' মতো মিশ্র কার্য সংঘটিত হয়ে থাকে। উল্লেখ্য যে, বহুকারণ সমন্বয়ের ক্ষেত্রে একটি কার্য বিভিন্ন কারণের সমবেত প্রচেষ্টায় সংঘটিত হয়। এদের যেকোনো একটি কারণ এককভাবে যেমন কার্য উৎপন্ন করতে পারে না তেমনি এদের যেকোনো একটিকে বাদ দিয়েও উক্ত কার্যটি সম্পন্ন হতে পারে না। তাই বলা যায় যে, প্রকৃতির জটিল ঘটনাবলি অনেক ক্ষেত্রেই একটি কারণে নয় বরং একাধিক কারণের সংমিশ্রণের ফলে ঘটে থাকে।