1 Answers
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণের মধ্যে সম্পর্ক নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। যুক্তিবিদ মিল, বেন ও অন্যান্যদের মতে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়মটাই হচ্ছে মৌলিক নিয়ম; কার্যকারণ নিয়ম তার একটা বিশেষ মূল মাত্র। যুক্তিবিদ বেন তিন শ্রেণির নিয়মানুবর্তিতা নিয়মের কথা বলেছেন। যেমন- সহ-অবস্থা, ধারাবাহিকতা এবং সমতা বা অসমতার নিয়মানুবর্তিতা। বেন কার্যকারণ নিয়মকে ধারাবাহিক নিয়মানুবর্তিতারই একটা বিশেষ রূপ বলে বিবেচনা করেন।
যুক্তিবিদ জোসেফ এবং মেলোন প্রমুখ যুক্তিবিদদের মতে, কার্যকারণ নিয়মটাই হচ্ছে মৌলিক এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার অন্তর্ভুক্ত। প্রকৃতির সব ঘটনাই কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। যুক্তিবিদ Sigwart, Bousanquet ও Welton এর মতে, কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দুটি সম্পূর্ণ আলাদা। তাদের মতে, কার্যকারণ নিয়মটা শুধু এটা বোঝায় যে, প্রত্যেক ঘটনারই একটা কারণ আছে। প্রকৃতি তার আচরণে নিয়মানুবর্তী বা প্রকৃতি নিয়ম মেনে চলে।
অতএব বলা যায় যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক উভয় আরোহের ভিত্তি। কিন্তু কার্যকারণ নিয়মটা কেবল বৈজ্ঞানিক আরোহের ভিত্তি। কাজেই স্বীকার করতেই হবে যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্বন্ধ এ দুয়ের সমন্বয়ই হচ্ছে বৈজ্ঞানিক আরোহের আকারগত বা রূপগত ভিত্তি।