1 Answers

উদ্দীপকের আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এর অন্যতম আকারগত ভিত্তি। যে মৌলিক নিয়মের ওপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে 'আরোহের আকারগত ভিত্তি' বলে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম দিক। আরোহের সিদ্ধান্ত নিরূপণের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি স্বতঃসিদ্ধ পরম নিয়ম। এই নিয়মে আমরা বিশ্বাস স্থাপন করে বিশেষ থেকে সার্বিক দৃষ্টান্ত এবং জানা সত্য থেকে অজানা সত্য গমন করি। মূলত প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটি হলো প্রকৃতির নিয়মানুর্তিতা নীতি। এটি মনের অখন্ড বিশ্বাস। এ বিশ্বাস বাদ দিয়ে আরোহ অনুমান সম্ভব নয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অর্থ হলো প্রকৃতিতে অভিন্ন অবস্থায় অভিন্ন ঘটনা ঘটে। প্রতিষ্ঠিত সত্যের ভিত্তিতে কতিপয় দৃষ্টান্ত অনুসরণ করে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে 'আরোহের আকারগত ভিত্তি' বলে। সুতরাং আমরা বলতে পারি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম ভিত্তি।

10 views

Related Questions