1 Answers
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে যুক্তিবিদদের সকলের মতামত হলো- প্রকৃতির মধ্যে বৈচিত্র্য বর্তমান। এ বছর যেমন বৃষ্টি- বাদল বা চমৎকার আবহাওয়া দেখা গেল, পরের বছরগুলোতেও ঠিক তেমনি বৃষ্টি-বাদল বা চমৎকার আবহাওয়া দেখা যাবে এ কথা কেউ বিশ্বাস করতে পারে না। কেউ বিশ্বাস করেনা যে প্রতি রাতেই সে একই ধরনের স্বপ্ন দেখবে। কাজেই প্রকৃতি নিয়মের উপাসক যেমন সত্য তেমনিভাবে সত্য প্রকৃতির মধ্যে রয়েছে বৈচিত্র্য। আবার উদ্দীপকে দেখা যায়, পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে শুরু হলো বৃষ্টির দিন। অসময়ে এমন বৃষ্টি এর আগে কখনোই দেখা যায়নি। বৃষ্টির আমেজ শীতের শেষে এসে তাই আবার শীত শুরু হলো। যাতে যুক্তিবিদ মিল প্রদত্ত মতামতের প্রতিফলন দেখা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রেক্ষাপট প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মিল প্রদত্ত মতামতের প্রতিফলন।