1 Answers

উদ্দীপকে হুমায়ুন 'আরোহের কূটাভাস' মতবাদের মূল বিষয় ব্যক্ত করতেই একথা বলেন যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা হলো আরোহের ভিত্তি এবং ফলাফল। যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন এবং বলেন, প্রতিটি আরোহের বেলায় এ নীতিটি অবশ্য স্বীকার্য। এ নীতি ছাড়া কোনো প্রকার আরোহ অনুমানই সম্ভব নয়। আবার এ নীতির উৎস সম্পর্কে বলতে গিয়ে মিল বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করি, তা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে পেয়ে থাকি। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের ফল। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একদিকে আরোহ অনুমানের ভিত্তি এবং অন্যদিকে আরোহ অনুমানের ফল হিসেবে যুক্তিবিদ মিল উল্লেখ করেন। এ পরস্পরবিরোধী আপাত অসংগত মতবাদকে 'আরোহের কূটাভাস' বলে।

5 views

Related Questions