1 Answers
উদ্দীপকে শাকিল দাবি করে যুক্তিবিদ জে. এস. মিল, কার্ডেথ রীড, বেইন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অর্থ হলো প্রকৃতিতে অভিন্ন অবস্থায় অভিন্ন ঘটনা ঘটে। এ নীতি মানুষের মনের এক অখণ্ড বিশ্বাস। কিন্তু বিভিন্ন যুক্তিবিদ এই নীতি সম্পর্কে ভিন্ন মত পোষণ করে থাকেন। যুক্তিবিদ মিল গ্রন্থে বলেন, "প্রকৃতির মধ্যে বৈচিত্র্য বর্তমান। এ বছর যেমন বৃষ্টি-বাদল বা চমৎকার আবহাওয়া দেখা গেল, পরের বছরগুলোতেও ঠিক তেমনি বৃষ্টি-বাদল দেখা যাবে এ কথা কেউ বিশ্বাস করতে পারে না। কাজেই প্রকৃতি নিয়মের উপাসক যেমন সত্য, তেমনিভাবে সত্য প্রকৃতির মধ্যে রয়েছে বৈচিত্র্যতা।” যুক্তিবিদ কার্ভেথ রীড বলেন, "বহুদিক দিয়েই প্রকৃতিকে নিয়মানুবর্তিতা বলে মনে হয় না। বস্তুসমূহের আকার, গঠন, বর্ণ ও অন্যান্য গুণের অন্তহীন তারতম্য রয়েছে, বায়ু ও আবহাওয়ার অনিশ্চয়তা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে, বাণিজ্য ও রাজনীতির উত্থান-পতন বিস্ময়ে ভরপুর।" যুক্তিবিদ বেইন (Bain) তাঁর 'Logic' গ্রন্থে বলেন, "প্রকৃতির নিয়মানুবর্তিতা এক নয়, বহু প্রকৃতির এক একটি বিভাগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বিজ্ঞানের এক একটি শাখা।"