1 Answers

উদ্দীপকে উল্লিখিত ফুলটি হলো ডালিয়া।

ডালিয়া ফুল বীজ, শাখা কলম, মূলজ কন্দ ইত্যাদির মাধ্যমে বংশবিস্তার করে থাকে। অংগজ পদ্ধতিতে বংশবিস্তার করলে চারা বিভিন্নভাবে জমিতে রোপণ করা যায়। ডালিয়ার কন্দ টবে বা কেয়ারিতে কার্তিক-অগ্রহায়ণ মাসে সরাসরি রোপণ করা হয়। আবার আস্ত কন্দের চোখগুলো থেকে অনেক চারা গজালে সেগুলো আলাদা আলাদাভাবে কেটে জমিতে ৬০-৯০ সেমি দূরত্বে সারি করে লাগানো হয়। শাখা কলম পদ্ধতিতে বীজতলায় কুঁড়িসহ চারা উৎপাদন করে তা মূল জমিতে রোপণ করা হয়। ডালিয়া চাষের জন্য বিঘায় ১৫০ কেজি ইউরিয়া, ১০০ কেজি টিএসপি এবং ১২০ কেজি এমওপি ব্যবহার করা হয়। ইউরিয়া সার ২ কিস্তিতে প্রয়োগ করা হয়। ডালিয়া চাষে সঠিক পরিচর্যা জরুরি। জমিতে আগাছা দেখা দিলে নিড়ানির সাহায্যে তুলে ফেলতে হয়। ডালিয়া চাষে মালচিং খুব উপকারী। এতে জমির আর্দ্রতা সংরক্ষিত থাকে। প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। চারা বৃদ্ধির সাথে সাথে অঙ্গ ছাঁটাই করতে হয়। ফুলের ভারে গাছ নুয়ে পড়লে খুঁটি বেঁধে দিতে হয়।

অতএব, উপরিউক্ত ভাবে ডালিয়া ফুলের চারা রোপণ, সার প্রয়োগ ও পরিচর্যা করতে হয়।

5 views

Related Questions