1 Answers

উদ্দীপকে রহিম প্রকৃত বীজ বপন, করিম কন্দ রোপণ ও জলিল চারা দিয়ে পিপঁয়াজ চাষ করেছিলেন। এই তিন পদ্ধতিতেই আমাদের দেশে পিঁয়াজের চাষ করা হয়ে থাকে।

রহিম সরাসরি বীজ বপন করে। বীজ ক্ষুদ্র বলে তিনি কয়েকবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করেন। এক্ষেত্রে তিনি বীজ ছিটিয়ে বপন করেন। অথবা ১৫-২০ সেমি ব্যবধানে সারি করে বীজ বপন করেন। তিনি ডিসেম্বরের প্রথমার্ধে এ কাজটি করেন। করিম পিঁয়াজের শল্ককন্দ রোপণ করেন। পিঁয়াজের আগাম উৎপাদনের জন্যেই তিনি এ পদ্ধতি অবলম্বন করে থাকেন। এক্ষেত্রে তিনি জমিকে ভালোভাবে চাষ দিয়ে কন্দ বপন করেন। তিনি একসারি হতে অন্য সারির দূরত্ব ৩০ সেমি এবং এক কন্দ হতে আরেক কন্দের দূরত্ব ১০-১২ সেমি রাখেন। লক্ষ্য রাখেন কন্দ যেন মাটির ওপর ভাসা ভাসা করে রোপণ করা হয়, অর্থাৎ কন্দের মুখ যেন ১২ মিমি মাটির বেশি নিচে না যায়। জলিল চারা দিয়ে পিঁয়াজের চাষ করেছিলেন। তিনি নভেম্বর- ডিসেম্বর মাসে বীজতলায় বীজ বপন করেন। বীজ দিয়ে চারা উৎপাদনের পর তা মূল জমিতে বা বেডে রোপণ করেন।

উল্লিখিত তিন পদ্ধতিতে রহিম, করিম ও জলিল পিঁয়াজের চাষ করেন।

4 views

Related Questions