1 Answers

উদ্দীপকে সামিয়ার বাবা পেঁয়াজ ও রসুন চাষ করেন এবং ভালো ফলন পাওয়ার জন্য তিনি উপযুক্ত সময়ে এগুলো চাষ করেন। সামিয়ার বাবা নানা রকমের মশলা কিনলেও তাকে কখনও পেঁয়াজ ও রসুন কিনতে হয় না। পেঁয়াজ আগাম চাষের জন্য তিনি মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চের ১ম সপ্তাহ পর্যন্ত বীজতলায় বীজ বপন করেন। এপ্রিল মাসে ৪০-৪৫ দিন বয়সের চারা মাঠে রোপণ করেন। পেঁয়াজ তিন পদ্ধতিতে চাষ করা যায়। যথা- ক. সরাসরি প্রকৃত বীজ বপন করে; খ. কন্দ রোপণ করে ও গ. চারা দিয়ে। সরাসরি বীজ বপন পদ্ধতিতে ১৫-২০ সেমি ব্যবধানে সারি তৈরি করে তাতে ছিটিয়ে বীজ বপন করা হয়। কন্দ রোপণ পদ্ধতিতে জমি ভালোভাবে চাষ করে সারিতে কন্দ বপন করা হয়। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ৩০ সেমি এবং কন্দ থেকে কন্দের দূরত্ব ১০-১২ সেমি রাখা হয়। চারা রোপণ পদ্ধতিতে বীজ দিয়ে চারা উৎপাদন করে মূল জমিতে বা বেডে চারা রোপণ করা হয়। রসুন চাষের উপযুক্ত সময় মধ্য অক্টোবর থেকে নভেম্বরের ১ম সপ্তাহ। রসুন সাধারণত দুইভাবে রোপণ করা হয়ে থাকে-ক. ডিবলিং পদ্ধতি: এ পদ্ধতিতে নরম মাটি যুক্ত জমিতে সুতা দিয়ে লাইন করে কোয়া মাটির নিচে পুঁতে দেওয়া হয় এবং খ. ফারো পদ্ধতি: এ পদ্ধতিতে মাটিতে ছোট লাঙল দিয়ে সোজা করে নালা করে রসুন রোপণ করা হয়।

উল্লিখিত সময়ে ও পদ্ধতিসমূহ অবলম্বন করে সামিয়ার বাবা পেঁয়াজ ও রসুন চাষ করেন।

4 views

Related Questions