1 Answers
উদ্দীপকে তালিকা-৩ এর ফসলগুলো হলো বেগুন, মরিচ ও ভুট্টা। এগুলো সারাবছর লাভজনকভাবে চাষ করা যায় কারণ এগুলো হলো দিবস নিরপেক্ষ ফসল। অর্থাৎ এসব ফসল যেকোনো দৈর্ঘ্যের দিনে ফুল ধারণ করতে পারে। এ ফসলগুলোর বৈশিষ্ট্য-
i. ফুল ধারণের উপর দিন-রাতের দৈর্ঘ্যের কোনো প্রভাব নেই। প্রয়োজনীয় দৈহিক বৃদ্ধি হলেই এরা ফুল দেয়।
ii. যেকোনো মাত্রার বৃষ্টিপাতে জন্মাতে পারে।
iii. কম বা বেশি আর্দ্রতা এদের ফুল ধারণে প্রভাব ফেলে না।
iv. যেকোনো তাপমাত্রায় এসব ফসল চাষাবাদ সম্ভব।
অতএব, তালিকা ৩ এর ফসলগুলোর উপরিউক্ত বৈশিষ্ট্য থাকায় এগুলো যেকোনো সময় চাষ করা যায়।
5 views
Answered