1 Answers

উদ্দীপকের গনি মিয়ার চাষকৃত ধান হলো উফশী ধান।

উফশী ধান স্বল্প জীবনকালের হয়। গাছগুলো বেঁটে ও মজবুত হয়। ধানের পাতা পুরু, গাঢ় সবুজ ও সোজা হয়ে থাকে বলে সকল পাতা পর্যাপ্ত সূর্যালোক পায়। ফলে অধিক শর্করা উৎপাদনের অবকাশ পায়। শিষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। গাছের শারীরবৃত্তীয় কার্যকারিতা বেশি হওয়ায় ফলন বেশি হয়। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অধিক পরিমাণে সার প্রয়োগে ফলন বৃদ্ধি পায়। গাছে অধিক পরিমাণে ধান উৎপন্ন হয় বলে ধান ও খড়ের অনুপাত হয় ১: ১। উফশী ধান রোগবালাই, খরা, ঠান্ডা ইত্যাদি প্রতিকূল অবস্থা প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন।

উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো গণি মিয়ার চাষকৃত ফসলে পরিলক্ষিত হয়।

7 views

Related Questions