1 Answers

উদ্দীপকে উল্লিখিত ১ম জাতের পোল্ট্রিটি হলো রোড আইল্যান্ড রেড বা আরআইআর জাতের মুরগি।
আরআইআর মূলত আমেরিকান শ্রেণিভুক্ত মুরগি। আমেরিকার রোড আইল্যান্ড দ্বীপে এদের উৎপত্তি। এই মুরগি মাংস ও ডিম উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয়। আরআইআর জাতের মুরগির বৈশিষ্ট্যগুলো হলো-

১. পালকের রং লাল কিন্তু পাখা ও লেজের পালকের মাথায় কালচে দাগ থাকে।
২. কানের লতি ছোট ও লাল রঙের।
৩. ১৫০-২০০ টি ডিম দিয়ে থাকে এবং খোসা বাদামি রঙের।
৪. চামড়া হলদে ও পায়ের নালা পালকবিহীন।
৫. পূর্ণবয়স্ক একটি মোরগের ওজন ৩-৪ কেজি ও মুরগির ওজন ২.৫-৩ কেজি পর্যন্ত হয়ে থাকে।

5 views

Related Questions